ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পাবনার ঈশ্বরদীতে গুলি ও মাথায় কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহত যুবলীগ কর্মীর নাম ওয়ালিফ হোসেন মানিক (৩৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ জুন ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন। আজ সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার পরপরই তাঁর ওপর হামলা চালানো হয়। প্রথমে তাঁকে গুলি করা হয়। এরপর তিনি পড়ে গেলে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত মানিকের বাবা ইউনুস আলী জানান, আজ সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। মানিক সকালে আমার কাছে টাকা চাইলো আদালতে যাওয়ার জন্য। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই ৮ থেকে ১০ জন এসে তাকে প্রথমে গুলি করে এবং এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব।
উল্লেখ্য, ঈশ্বরদীর রূপপুর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীন বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে ২০১৫ সালের ১ জুন বিকেলে রূপপুর মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৌরভ হোসেন টুনটুনি (২৬) নামে ছাত্রলীগের এক কর্মীর বাম হাত কেটে নেয় প্রতিপক্ষ। তারপর থেকে স্থানীয়ভাবে তাঁর নাম হয়ে যায় হাত কাটা টুনটুনি। সেই ঘটনার পর ২০২৩ সালের ১৭ জুন রাতে লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন সৌরভ হোসেন টুনটুনির ছোট ভাই আরেক ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনার ঈশ্বরদীতে গুলি ও মাথায় কুপিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

আপডেট সময় : ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪