ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৭১ বার পড়া হয়েছে

মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মিলবে চাকরি এমন লোভনীয় অফার দিয়ে এলাকার বেকার যুবকদের থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে সেই চাকরি না দিয়ে নানা টাল বাহানা করা এবং প্রদানকৃত টাকা ফেরৎ চাইতে গেলে ভুক্তভোগীর সাথে অসদাচরণ করাসহ তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবার ঘুষখোর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে মো. মিরাজুল ইসলাম সরদার নামের এক যুবক।
এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে। অভিযুক্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার (৫০) দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান এবং দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
ভুক্তভোগী এবং ঈশ্বরদী থানার অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের মুনশিদপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. মিরাজুল আলী সরদার (৩৩) চাকরির সন্ধানরত অবস্থায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মৃত আজিবার সরদার এর ছেলে নুরুল ইসলাম বকুল সরদার (৫০) চেয়ারম্যান থাকাবস্থায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে চাকুরীর লোভ লালসা দেখায়। চেয়ারম্যান জানায় উক্ত চাকুরী স্থায়ী করনের জন্য তাকে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিতে হবে। সেসময় চেয়াম্যানের কথায় সরল বিশ্বাসে জমি বিক্রয় করে নগদ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা তার নওদাপাড়া গ্রামস্থ বসত বাড়িতে গিয়ে তার স্ত্রীর উপস্থিতিতে প্রদান করেন। টাকা গ্রহনের পর চেয়ারম্যান জানাযন তিন মাসের মধ্যে চাকুরী স্থায়ীকরন করা হবে। কিন্তু দীর্ঘদিন সময় অতিবাহিত হলেও চাকরি স্থায়ীকরণ হয়নি। এমতাবস্থায় টাকা ফেরৎ চাইতে গেলে নানা টাল বাহানাসহ প্রাণ নাশের হুমকি দিলে ভুক্ত ভোগী তার জীবনের নিরাপত্তার জন্য ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারকে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪