ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

বাংলাদেশের আভ্যন্তরীণে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

 বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে কেন, বাংলাদেশে এমন কি হয়েছে,যে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে। আজকে কেন এই কথা আসছে। শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত বলেই এই ধরণের কথা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ধরণের অরাজকতা সৃষ্টি করা যাবে না। আন্দোলনে আহত অংশগ্রহণকারীদের খোঁজ খবর রাখতে এবং নিহত পরিবারের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন,ভারত আজকে আমাদের বিরুদ্ধে এক তরফা ভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনের পর পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি ,শুধুমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে। তিনি ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সেদিন তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে একটা পরিত্যক্ত জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। কিন্তু আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। আধিপত্যবাদ রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণে হস্তক্ষেপের প্রতিবাদে পাবনা জেলা জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আধিপত্যবাদ রাষ্ট্র ভারত কর্তৃক বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ন্যক্কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য মাহমুদুন্নবী স্বপন ও ডাঃ আহমেদ মোস্তফা নোমান। এ সময় জেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সহ বিভিন্ন উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের আভ্যন্তরীণে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন

আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪