ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পাবনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে

পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোলাপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেক জনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে শান্ত হয়।

মারামারিতে জড়িয়ে পড়া দুইগ্রুপই এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় কয়েকজন আহত হলেও তাদের তাৎক্ষনিকভাবে নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা করলো আমরা খোঁজখবর নিচ্ছি, খবর পেলে আপনাকে জানাবো।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল

আপডেট সময় : ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫