ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ঈশ্বরদীতে চোর আটক; চুরির মালামাল উদ্ধার

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

পাবনা জেলার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের মোঃ সানাউল্লাহ এর পুত্র মোঃ লিখন আলীর বাড়িতে গত ২০/১২/২০২৪ তারিখ অনুমানিক রাত ০২.০০ ঘটিকার দিকে চুরির ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, লিখন আলীর বসতবাড়ির জানালা খুলে এবং বাঁশের লগা দারা শয়ন ঘরের দরজার ছিটকানি খুলে শয়ন কক্ষে প্রবেশ করে চোরের দল । কক্ষ থেকে শোকেজের মধ্যে থাকা একটি ল্যাপটপ ও ড্রয়ারে এবং উপরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচ ভরি রুপার অলংকারসহ ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন নগদ টাকা ও অন্যান্য কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় ঈশ্বরদী থানায়  মামলা হয়।

মামলার পরপরই ঈশ্বরদী থানার একটি পুলিশ টিম চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তৎপরতায় ঘটনার সাথে জড়িত চোরের দলের অন্যতম সদস্য পাবনা জেলার ঈশ্বরদী থানার মহাদেবপুর গ্রামের মোঃ জহুরুল ইসলাম মোল্লার ছেলে মোঃ তানভীর হাসান রিপনকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে চুরি যাওয়া চোরাই ল্যাপটপ, ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ০৭ আনা ০৫ রতি ওজনের স্বর্ণ, ০২ ভরি ০৮ আনা ওজনের রুপা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার চোর, তার নামে বেশ কয়েকটি চুরির মামলা ইতিপূর্বে রয়েছে।  আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক চোরের দলের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই অন্যান্য মাল উদ্ধারের জন্য কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে চোর আটক; চুরির মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫