ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৭:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

রবিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে। এর আগে গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়াও আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

আপডেট সময় : ০৭:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫