ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

স্ত্রী-ছেলেসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলার জনতা, ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার অন্য আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয়পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্ত্রী-ছেলেসহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫