ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে মাদ্রাসা অধ্যক্ষের দুর্নীতির বিচার ও অপসারন চেয়ে মানববন্ধন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগের বিচারের দাবি ও অধ্যক্ষের অপসারন চেয়ে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় উপজেলার কোলেরকান্দি এলাকায় মাদ্রাসার সামনে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মজিবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, সহকারি শিক্ষক তৈয়ব আলী, মাহফুজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুল জলিল পতিত স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসায় আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসার জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। এসকল দুর্নীতির বিচার ও অধ্যক্ষের অপসারন চেয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান , এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে মাদ্রাসা অধ্যক্ষের দুর্নীতির বিচার ও অপসারন চেয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫