ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রংপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে মাহমুদুল হাসান নামে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে ওই কাপড় পাঠানো হয়। সাংবাদিক মাহমুদুল হাসান মাইটিভিতে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে কুরিয়ারে তার নামে পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়।

কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয় বলে জানা গেছে।

মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জের এক ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান এ কাজ করতে পারে। সংবাদ প্রকাশ করায় তারা এর আগেও অনেক হুমকি-ধামকি দিয়েছিল। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পীরগঞ্জ থানার ওসিকে জানিয়েছি।

রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়জিদ আহমেদ বলেন, দুর্বল লোকেরাই সাংবাদিকদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে থাকেন। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠস্বর রোধ করা যাবে না। সাংবাদিক মাহমুদুলকে কাফনের কাপড় পাঠিয়ে যে ভয়ভীতি দেখানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি অনুরোধ যারা কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিকের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে, তাদের খুঁজে বের করে আইনের হয়তো এনে শাস্তি নিশ্চিত করতে হবে

রংপুর প্রেসক্লাবের সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক একেএম মঈনুল হক বলেন, যারাই এ ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এভাবে সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি, হত্যার হুমকি দিয়ে কেউ যাতে পার না পায় এজন্য প্রশাসনকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলতে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, আমি নিজেই ওই সাংবাদিককে থানায় ডেকে নিয়েছি। তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি। আশা করছি, হুমকিদাতাদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রংপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি

আপডেট সময় : ০৪:১৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫