ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

জামিনের পর  আবার গ্রেফতার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাস

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

তিন মামলায় জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার করা হলো এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবর পত্রের স্টাফ রিপোর্টার মোবারক বিশ্বাসকে। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি’র নেতৃত্বে একদল পুলিশ আজ সকাল ১১টায় পাবনা জেল গেট থেকে তাকে গ্রেফতার করে ।

এ সময় সাংবাদিকরা ডিবির ওসি’র কাছে গ্রেফতারের কারন জানতে চাইলে তিনি বলেন, চাটমোহর থানার ওসি সাংবাদিক মোবারক বিশ্বাসকে গ্রেফতারের জন্য রিকুইজিশন লেটার পাঠিয়েছেন। চাটমোহর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মোবারক বিশ্বাসের নামে কোন মামলা নেই। এবিষয়ে আমি কিছু জানিনা। অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান বলেন, আমার কিছুই করার নেই, এসপি সাহেবের সাথে কথা বলেন।

এদিকে পুলিশ সুপার মোরতোজা আলী খান ঢাকায় গিয়েছেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান। পুলিশ সুপার মোরতোজা আলী খানের কাছে বারবার ফোন দেয়া হলেও তিনি কারও ফোন রিসিভ করেননি।

প্রায় ৬মাস যাবত মোবারক বিশ্বাসকে জেল খানায় আটক রাখা হয়েছে । এ অবস্থায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দেখিয়ে আবার আটক রাখার ব্যবস্থা করা হলো। বিষয়টি কলম সৈনিক ও স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন পাবনার সাংবাদিক নেতৃবৃন্দ।
ইতিপূর্বে মোবারক বিশ্বাসকে হয়রানির উদ্দেশ্য একইভাবে তিনটি মামলায় জড়িত করা হয়েছে। সবকটি মামলায় তার বিরুদ্দে উত্থাপিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সবগুলো মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। জেল থেকে বের হওয়ার পরপরই আবার জেল গেট থেকে মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কোন্ মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার কালে পুলিশ সেটা বলতে পারেনি। গ্রেফতারের পর দুপুর ২টার দিকে ডিবি পুলিশ জানায় চলতি বছর চাটমোহর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় মোবারক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যার চাটমোহর থানা মামলা নং-৩।

একটি অদৃশ্য শক্তির ইশারায় মোবারক বিশ্বাসকে হয়রানি করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান। কিন্ত কোন অদৃশ্য শক্তির ইশারায় তাকে বারবার এভাবে হয়রানি করা হচ্ছে সেটি তিনি প্রকাশ করছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিনের পর  আবার গ্রেফতার এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাস

আপডেট সময় : ০২:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫