ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে কমিশন গঠনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তথ্য কমিশন এই আলোচনা সভার আয়োজন করে।

তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।

মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহ কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, পরিবেশগত তথ্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে। সচিব তথ্যপ্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্যপ্রাপ্তি-সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্বল্প সময়ের মধ্যে তথ্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তথ্য অধিকার আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও ব্যাবসাপ্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।

তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক এ. কে. এম. আজিজুল হক।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫