ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

প্রজন্ম ২৪-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার বাগমনিরাম ওয়ার্ডে তরুণদের সংগঠন প্রজন্ম ২৪-এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আজ সানমার স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবসেবা হলো ইবাদতের একটি অঙ্গ। চিকিৎসা সেবার মতো খাতে এমন উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রজন্ম ২৪-এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা চাই যুব সমাজ এমন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হোক।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়াও ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সর্দি-জ্বর, গ্যাস্ট্রিক, শিশুদের স্বাস্থ্যপরীক্ষাসহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, প্রজন্ম ২৪ এর আহবায়ক জামায়াত নেতা তাউসিফ সুলতান রাফি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রজন্ম ২৪-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫