ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত *ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে* (৮ অক্টোবর, বুধবার) শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিউল ৪১, স্বপ্ন ৪১ এবং সামি ৪০ রান করেন। শহীদ আবু সাঈদ একাদশের বোলার বিপুল ও সাদাত ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ৪৬ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদাত ৪৭ এবং তৌফিক ২৯ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ও শিহাব ২টি করে এবং স্বপ্ন ১টি উইকেট লাভ করেন।

খেলায় “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন শহীদ ওয়াসিম একাদশের স্বপ্ন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান, রাশেদ হাসান প্রমুখ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মিথুন ও পাপ্পু।

আগামী (৯ অক্টোবর, বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশের খেলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়।

আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫