ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রাষ্ট্রপতির ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় আগমন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০১:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

দুই দিনের সংক্ষিপ্ত ও ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় শনিবার (৮ নভেম্বর) সকালে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। এটি তাঁর রাষ্ট্রপতি হিসেবে পঞ্চম সফর পাবনায়।

রাষ্ট্রপতিকে পাবনা সার্কিট হাউসে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সদস্য (রাষ্ট্রপতি)কে এ সময় পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সহ পাবনা প্রেসক্লাব সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, তিনি শনিবার বেলা ১১ টায় আরিফপুর কবরস্থানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে শহরের জুবিলী ট্যাংক সংলগ্ন তাঁর নিজ বাড়িতে অবস্থান করেন এবং পাথরতলা (পুরাতন চারতলা মোড়) এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে আত্মীয়–স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি সার্কিট হাউসে রাতযাপন শেষে রোববার সকালে হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতির ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় আগমন

আপডেট সময় : ০১:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫