ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ ও প্রদর্শনী মেলা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী পৌর শহরের ডাকবাংলো চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও দেড় ঘন্টা বিলম্বে বেলা সাড়ে ১১ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে আলোচনা সভার মধ্য দিয়ে মাত্র ২ ঘন্টায় সমাপ্ত করা হয় দিনব্যাপী এ প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার। এ সময় অতিথিবৃন্দ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক ব্যতীত মেলায় বাইরের কোন দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের একাধিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই তড়িঘড়ি করে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারন মানুষ মেলা সম্পর্কে না জানলে সেখানে যাবে কিভাবে। শুধুমাত্র সরকারি প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করতে লোক দেখানো এ মেলার আয়োজন করা হয়েছে। এমন আয়োজনে জনগণ কোনোভাবে উপকৃত হয় কিনা সন্দেহ আছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে এ মেলার আয়োজন করা হয়েছে। এত অল্প সময়ে যথাযথ ভাবে প্রচারণা করা সম্ভব হয়নি। এজন্য মেলায় দর্শনার্থী আসেনি। ফলে দিনব্যাপী হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই মেলা সমাপ্ত ঘোষনা করা হয়েছে। যেহেতু এটি সপ্তাহব্যাপী কর্মসূচি, তাই আগামীকাল থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ করবো। যারা মেলায় অংশগ্রহণ করেছিলো আগামী ০২ ডিসেম্বর তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

আপডেট সময় : ০৬:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫