ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

অপসারণের আলটিমেটাম নিয়ে নাজনিন মুন্নির বক্তব্যকে মিথ্যাচার দাবি

বাংলার জনতা প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে গ্লোবাল টেলিভিশনের এক উপস্থাপক নাজনিন মুন্নির অপসারণ দাবি করে দেওয়া স্মারকলিপি নিয়ে তিনি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এমন দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, স্মারকলিপি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাজনিন মুন্নি কয়েকটি গণমাধ্যম ও নিজের ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার নাম ব্যবহার করে ৭–৮ জন তার অফিসে গিয়ে হুমকি দিয়েছে এবং চাকরি না ছাড়লে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো আগুন ধরিয়ে দেওয়ার কথা বলেছে। এই বক্তব্যকে সংগঠনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপিতে কিংবা আন্দোলনের কোনো প্রতিনিধি এমন কোনো হুমকির কথা বলেনি। সংগঠনটির দাবি, নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গ্লোবাল টেলিভিশন কর্তৃপক্ষের কাছে নাজনিন মুন্নির অপসারণ দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা অভিযোগগুলো হলো
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুতদের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা, সাবেক প্রধানমন্ত্রীর ডিপিএস আশরাফুল আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে তার বয়ান প্রচার করা, গ্লোবাল টেলিভিশনের টকশোতে আওয়ামী ঘরানার বক্তাদের নিয়মিত আমন্ত্রণ জানানো এবং নতুন করে আওয়ামী বয়ান গড়ে তোলার চেষ্টা।

এছাড়া অভিযোগ করা হয়, গত ছয় মাসে টকশোতে তুচ্ছ রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের এনে বিপুল অর্থ উপার্জন করা হয়েছে এবং সেই অর্থ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে।
স্মারকলিপিতে আরও দাবি করা হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের কটাক্ষ করছেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেও ফেসবুকে বিদ্রূপমূলক মন্তব্য করেছেন।

পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জুলাই যোদ্ধাদের দায়ী করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

স্মারকলিপিতে বলা হয়, নাজনিন মুন্নির বিরুদ্ধে আনা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এসব অভিযোগ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রাথমিক তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে এসেছে। এর আগেও এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি ডিবিসি নিউজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপসারণের আলটিমেটাম নিয়ে নাজনিন মুন্নির বক্তব্যকে মিথ্যাচার দাবি

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫