ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

২০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

পাবনা আল হেরা ট্রাস্টের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে পাবনা আল হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ) দরগা বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারী শরিফুল ইসলাম ও সহ সেক্রেটারী রাকিবুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর, প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আফজাল, ট্রাস্ট বোর্ডের ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, আটঘরিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুল ইসলাম, পাবনা পদ্মা কলেজের অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার খান, ইঞ্জিনিয়ার মঞ্জুর রহমান মঞ্জিল। দরগাবাজার জামে মসজিদের সভাপতি সিদ্দিকুর রহমান পাঠান, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র প্রায় ২০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়, শিক্ষা ও কর্মক্ষেত্রে সহায়তা করতেই আল হেরা ট্রাস্টের যাত্রা শুরু। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমেরিকা প্রবাসি আশরাফ হোসেন আকবর আল হেরা ট্রাস্টের শুভ উদ্বোধন ঘোষনার পর জানান, আমরা প্রথমত অত্র এলাকায় ‘‘আত-তাযকিরাহ ইন্টারন্যাশনাল একাডেমী’’ নামে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি যা অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু করবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

পাবনা আল হেরা ট্রাস্টের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬