ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক যাত্রী

বাংলার জনতা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

ঈদযাত্রার পথে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহার উপজেলার তিলকপুর এলাকায় এ দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে; বিভিন্ন স্টেশনের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে থামে।

সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তাতে ট্রেনের ৯টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।” দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন।

এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন জানিয়ে পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, আহতদের বেশিরভাগই ছাদের যাত্রী। তাদের আদমদীঘী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে সিঙ্গেল লাইন হওয়ায় ও উত্তরবঙ্গের ৫ জেলা–নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী ট্রেন।

স্থানীয়রা বলছেন, বেলা পৌনে ২টার দিকে রেললাইনে মেরামতের কাজ চলছিল। সেজন্য লাল পতাকা টানানো ছিল এবং সিগন্যালও দেওয়া হয়েছিল। তবে ট্রেনটি সেই সিগন্যাল ‘অমান্য করে আসায়’ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, “ঘটনাস্থলে লাল পতাকা লাগিয়ে লাইন মেরামতের কাজ চলছিল। তখনই ট্রেন ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে। এখন রেল চলাচল বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক যাত্রী

আপডেট সময় : ০৯:২৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬