ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন রাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক বাবা দিবসে স্মৃতির গভীরে এক সন্তানের আর্তি “ওপারে থাকা আমার সুপারহিরো”

কোম্পানীগঞ্জে নাছের উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাছের উচ্চ বিদ্যালয়ে তিনজন বিদায়ী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশও আয়োজন করা হয়।

শনিবার দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের নানা উদ্যোগের ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এগিয়ে যাচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুকের সভাপতিত্বে এবং হাজী মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ও মুছাপুর ইউনিয়ন প্রশাসক তানিম রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশায়েদুর রহমান মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক আবদুর রহিম, বিএনপি নেতা আলমগীর মিঞা, আবদুল মোতালেব, সাবেক শিক্ষার্থী ও চিকিৎসক ডা. তৌহিদুল আলম পলাশ, পুলিশ কর্মকর্তা শেখ কামাল, মাদরাসা শিক্ষক মাহমুদুর রহমান হিমেল প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক আতিক উল্যা, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মজুমদার এবং সহকারী শিক্ষক আবুল কাশেমকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম এমপি বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সকলের সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি একদিন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে নাছের উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬