ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ওসমানীনগরে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

​ওসমানীনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব ও ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের শ্রদ্ধেয় মাতা আজ ২৪ জুন (বুধবার) সকাল ১০টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টায় তাজপুর ইউনিয়নের বাড়েরা গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব এবং ওসমানীনগর প্রেসক্লাব।

আজ এক যৌথ শোক বার্তায় ক্লাবের সদস্যবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

নেতৃবৃন্দ দোয়া করেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

আপডেট সময় : ১২:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬