ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

চলতি ২০২৬ পঞ্জিকা বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত এটি নবায়ন করতে হবে।

এছাড়া, যেসব কর্মী সৌদি আরবে নতুন এসেছেন কিংবা কোনো নতুন প্রতিষ্ঠানে স্পন্সরশিপ বা কফিল পরিবর্তন (ট্রান্সফার) হয়েছেন এবং ৬ মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তাদের অনুকূলেও দ্রুত এটি ইস্যু করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬ সালের মধ্যেই যোগ্য সকল প্রবাসী কর্মীকে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি শ্রমবাজারের নিয়মকানুন প্রতিপালনের প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী তাদের ওয়ার্ক পারমিট ইস্যু এবং নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় দেশের সকল প্রতিষ্ঠান ও প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছে। অন্যথায়, নির্দিষ্ট সময়ের পর আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার

আপডেট সময় : ০৬:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬