ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের

স্টাফ রিপোর্টার: আলমগীর হোসেন
  • আপডেট সময় : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর রাতে খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন মেইন রোড এলাকায় ঘাতক বাসের চাপায় প্রাণ হারান দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।

জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় উত্তরার জসিমউদ্দীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।

দুই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সহকর্মীরা জানান, রবিউল আলম রাজু ছিলেন একজন মেধাবী ও কর্মনিষ্ঠ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। একইভাবে সাকিবুল হাসানের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ। তাদের প্রশ্ন—আর কত প্রাণহানি হলে সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আসবে?

মহান আল্লাহ তাআলা মরহুম দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের

আপডেট সময় : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬