ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

বুলবুল আহমেদ নেত্রকোনা
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দ উদ্‌যাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলা শহরের শহীদ মিনার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনি রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায় দম্পতির একমাত্র ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় যে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর স্থানীয়রা আনন্দ মিছিলে বের করে। এ সময় মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহরের শহীদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ার সময় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এই ঘটনায় নেত্রকোনা শহরে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬