ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন এবং নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুকে ঘিরে উপস্থিত সবার মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬