ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অভিভাবকরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালমুখী করা এবং তাদের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬