ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

নওগাঁ জেলায় রাণীনগরে বিলে ঘাস কাটতে গিয়ে পানিতে পড়ে কৃষকের মৃত্যু

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর উপজেলায় বিলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পানিতে পড়ে আব্দুল মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মণ্ডল উপজেলার সংশ্লিষ্ট গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকায় করে বিলের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যান আব্দুল মণ্ডল। ঘাস কাটা শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান।

এ সময় তাঁর স্ত্রী চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর বিল থেকে আব্দুল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলায় রাণীনগরে বিলে ঘাস কাটতে গিয়ে পানিতে পড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬