ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

ইউটিউবে সহজ হলো মনিটাইজেশন পদ্ধতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪২৭ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনোদনের জন্য সকলেই কমবেশি নজর রাখেন ইউটিউবে। বহু মানুষ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করেন। কিন্তু ইউটিউবে টাকা উপার্জন কিন্তু মোটেও সহজ নয়। তার জন্য বেশ কিছু কঠিন ধাপ পেরতে হয়। যার ফলে অনেকেই চ্যানেল খুললেও খানিকটা হতাশ হয়েই মাঝ পথে বন্ধ করে দেন ভিডিও আপলোড। তাদের কথা ভেবেই মনিটাইজেশন পদ্ধতিতে কিছুটা সহজ করল ইউটিউব। বিষয়টা ঠিক কী? এতদিন ইউটিউব থেকে উপার্জন শুরু করার ক্ষেত্রেও বেশ কিছু ধাপ পেরতে হত। পলিসি অনুযায়ী, যে কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হত ১০০০। এখানেই শেষ নয়, ওয়াচ আওয়ার হতে হত ৪০০০ ঘণ্টা। তবে ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হত। কিন্তু এই লক্ষ্য পূরণ করা নতুন চ্যানেলের জন্য অত্যন্ত কঠিন। সেই কথা চিন্তা করেই পদক্ষেপ করল ইউটিউব। এবার আর ১০০০ নয়, সাবক্রাইবারের সংখ্যা পাঁচশো হলেই চ্যানেল মনিটাইজেশন হবে। অর্থাৎ উপার্জন করতে পারবেন টাকা। তবে সেই সঙ্গে ওয়াচ আওয়ার হতে হবে ৩০০০ ঘণ্টা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। তার মধ্যে আছে আমেরিকা, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়া। ইউটিউবের এই সিদ্ধান্ত নতুন বা ছোট ক্রিয়েটারদের সাহায্য করবে বলেই মনে করছে সংস্থা। প্রসঙ্গত, ইউটিউবে ভিডিও আপলোড করে তার ভিডিও-এর ভিত্তিতেই যে উপার্জন হয় তা নয়। সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ। যার বিনিময়ে মোটা টাকা উপার্জন করেন ক্রিয়েটররা। বলা যায়, বর্তমান সময়ে উপার্জনের একটা বড় সুযোগ দিচ্ছে ইউটিউব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউটিউবে সহজ হলো মনিটাইজেশন পদ্ধতি

আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩