ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ১১ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৯৪ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ-২০২৩ এর জন্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১১ জন শিক্ষার্থী।

জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (এমসিএন) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এ শিক্ষা কার্যক্রমটি।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান।

ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- মো. মোফাজ্জল হক, নাজিফা ঈসিকা, সাদনাদুজ্জামান রীচি, রিদওয়ানুল হক সাদ, সুমাইয়া আক্তার রিফা, সিফাতুল কাফিয়া, মুরাদ মিয়া, মুজাহিদ ইমন, মোহাম্মদ জুয়েল, ঋতু সাহা ও মোহাম্মদ আলী। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থী মো. মোফাজ্জল হক বলেন, গত এপ্রিলের শুরুতে এ ফেলোশিপের আবেদন শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে শিক্ষকদের রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। শিক্ষকরা শত ব্যস্ততার মধ্যেও আমাদের সহযোগিতা করেছেন। আমরা স্যারদের কাছে কৃতজ্ঞ।

সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এ অর্জন সমাজকর্ম বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মানের। শিক্ষার্থীদের মূল্যবোধ, পেশাগত যোগ্যতা ও ক্যারিয়ারের পথ বিকাশে সহায়তা করবে এ ফেলোশিপ।

২০২৩ সালে মিলেনিয়াম ফেলোশিপের জন্য ১১৯টি দেশের ৩ হাজার ক্যাম্পাস থেকে ৪৪ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্য থেকে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ১১ শিক্ষার্থী

আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩