ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

প্রস্তুত নন কৌশানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৩৩ বার পড়া হয়েছে

অভিনয় স্কিল নিয়ে বারবার কটাক্ষের শিকার হয়েছেন কলকাতার সিনেমার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। প্রায় শোনা যেতো, অভিনয় করতে পারেন না তিনি। কিন্তু নিজেকে পরীক্ষায় ফেলতে ভোলেননি তিনি। বার বার ফিরে এসেছেন নতুন আঙ্গিকে। সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে অভিনেত্রীকে দেখা যায় নতুন রূপে। কৌশানীর লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। পরনে গেরুয়া পোশাক, কাঁধ অবধি চুল, একেবারে ডি-গ্ল্যামারাস আবতারে ধরা দিয়েছেন ‘মোহিনী মা’। চেনা গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজের ছক ভেঙেছেন কৌশানী। সুন্দরবন অঞ্চলের বাঙাল ভাষা রপ্ত করতে অনেক কসরত করতে হয় তাকে। নিত্যদিন ওয়ার্কশপ করেছেন ক্যামেরার সামনে ‘মোহিনী মা’র চরিত্র ফুটিয়ে তোলার জন্য। সাধিকা রূপে অভিনেত্রীকে এর আগে দেখেননি দর্শকেরা। এবার কৌশানীকে দেখে ভরা মঞ্চেই পা ছুঁয়ে প্রণাম করতে ছুটে এলেন এক ভক্ত! মধ্যবয়স্কা ওই মহিলার কীর্তি দেখেই অপ্রস্তুত হয়ে যান ৩১ বছর বয়সী কৌশানী। আঁতকে উঠে সরে যান তিনি! প্রণামে বাধা দিয়ে ভক্তকে পাশে নিয়ে অভিনেত্রী বলেন, আমি কিন্তু এখনো হিরোইন। আমার এখনো অত বয়স হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রস্তুত নন কৌশানী

আপডেট সময় : ০২:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩