ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

বলিউড অভিনেত্রীর ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৫৯ বার পড়া হয়েছে

সিনেমাহলের এক কর্মচারীর দায়ের করা মামলায় বলিউড অভিনেত্রী, রাজনীতিবিদ জয়া প্রদাকে ৬ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি। এরপর সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের একটি আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে। জয়া প্রদা দুই বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন সমাজবাদী পার্টির হয়ে। ২০০৪ ও ২০০৯ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন। রামপুর আসন থেকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন জয়। তারপর আর জয়ের মুখ দেখেননি। রামপুরের প্রাক্তন সংসদ সদস্য জয়াপ্রদার রাজনৈতিক ক্যারিয়ার ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টির হাত ধরে যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার জন্য মনোনীত হন জয়া প্রদা। তারপরে ২০০৪ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বলিউড অভিনেত্রীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০২:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩