ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

শারজাতে বসুন্ধরা কিংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪১৩ বার পড়া হয়েছে

এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে লড়বে অস্কার ব্রুজনের দল। সেই ম্যাচ খেলতে শনিবার সকালে রওনা দিয়ে বিকালে শারজাতে পৌঁছে গেছে রবিনহো-মোরসালিনরা। প্রথম দিন সেখানে পৌঁছে হোটেলে জিম ও সুইমিং সেশন করার কথা। মাঠের অনুশীলন হবে রোববার থেকে। বসুন্ধরাকে চারটি ঘরোয়া লিগ শিরোপা জেতানো ও এএফসি কাপে তিনবার কোচিং করানো ব্রুজন নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায়, ‘শারজা এফসি একসময় এশিয়ান চ্যাম্পিয়নশিপও খেলেছে। চ্যাম্পিয়নস লিগে তাদের ইতিহাসও সমৃদ্ধ। এ ছাড়া তারা তাদের মাঠে খেলবে। তাদের খেলোয়াড় তালিকাও সমৃদ্ধ। বিশ্বমানের খেলোয়াড় আছে তাদের। আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করবো।’ এই ম্যাচে স্বাগতিকদের পরিষ্কার ফেভারিট মানছেন ব্রুজন, ‘এই ম্যাচে তারাই ফেভারিট। তবে আমরা যে সুযোগ পাবো তা কাজে লাগাতে হবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের খেলোয়াড়রা মাঠে সেরাটা দেবে। যতদূর সম্ভব ভালো ফল করার দিকে দৃষ্টি থাকবে আমাদের।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শারজাতে বসুন্ধরা কিংস

আপডেট সময় : ০২:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩