ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

গভীর রাতে ভক্তদের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউড বাদশা শাহরুখ খানকে দেখার জন্য ঘর পালিয়েছিল ছয় কিশোরী। প্রিয় তারকার জন্য ভক্তদের এমন ঘটনার তালিকা মোটেও ছোট নয়। এবার গভীর রাতে ভক্তদের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান নিজেই। আর এ সময়ে তোলা কিছু ছবি ওই ভক্ত নিজের টুইটারে শেয়ার করেছেন; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। কৃতজ্ঞতা জানিয়ে যতীন গুপ্তা নামে ওই ভক্ত বলেন, ‘আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাত ২টা সময় আপনি আমাদের আপনার হোটেল রুমে ডেকেছেন, সময় এবং সম্মান দিয়েছেন। আপনার মতো এমনটা আর কোনো সুপারস্টার তার ভক্তদের জন্য করেননি! গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনাকে অনেক ভালোবাসি।’ একটি ছবিতে দেখা যায়, শাহরুখকে জড়িয়ে ধরে তার গালে চুম্বন করছেন যতীন। অন্য একটি ছবিতে দেখা যায়, কয়েকজন ভক্ত মিলে শাহরুখ খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ সময় তারা ‘পাঠান’ সিনেমার পোস্টার সঙ্গে নিয়েছিলেন। আর সেই পোস্টারে অটোগ্রাফও দিয়েছেন শাহরুখ। গভীর রাতে ভক্তের ডাকে সাড়া দিয়ে সময় দেওয়ার জন্য নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ খান। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকে বিতর্কের মুখে পড়েছেন শাহরুখ-দীপিকা। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সবকিছু ঠিক থাকলে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গভীর রাতে ভক্তদের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

আপডেট সময় : ০১:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩