ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

আরা ডেস্ক :

মাত্র দুই দিনেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে ‘পাঠান’। দেশ ও দেশের বাইরে সব মিলিয়ে ২০০ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেই একের পর এক রেকর্ড গড়ছেন বলিউড বাদশা শাহরুখ খান। চারদিক থেকে পাচ্ছেন প্রচুর প্রশংসা। এরমাঝেই পেলেন প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মুম্বাইয়ের মৌলভি রহমান শাহরুখকে প্রাণে মেরে ফেলার কথা বলেন। তার কথায়, ‘শাহরুখ খাঁটি মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক।’ শুধু তাই নয়, মৌলভি বলেন, ‘এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মুহাম্মদকে অপমান করলে, তাকে ছেড়ে দেওয়া হয় না।’মুক্তির আগে ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রংয়ের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে জানিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর।

এরপর জল অনেকদূর গড়িয়েছে, সেন্সর বোর্ডের কাঁচি চলেছে পাঠানের ওপর।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তির প্রথম দিনে শুধুমাত্র হিন্দি সংস্করণে আয় করেছে ৫৫ কোটি রুপি। এর আগে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড (হিন্দিতে) ছিল ‘কেজিএফ ২’-এর দখলে। কন্নড় এই ছবি আয় করেছিল ৫৩.৯৫ কোটি রুপি। দ্বিতীয় দিনেও রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে ‘পাঠান’। বক্স অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় প্রায় ৭০ কোটি রুপি।দেশের পাশাপাশি বিদেশেও দাপট দেখাচ্ছে ‘পাঠান’। মাত্র দুই দিনে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্লেষকদের ধারণা আগামীতে আরও অনেক রেকর্ড গড়বে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

আপডেট সময় : ০২:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩