ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

এফএনএস
‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন ‘ব্যাটম্যান’খ্যাত প্রযোজক জন পিটার্সকে। কিন্তু ১২ দিনের মাথায় ভেঙে যায় এই সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও পামেলার প্রতি এতটুকুও ভালোবাসা কমেনি জনের। আর এজন্য তাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি ৫ লাখ টাকার বেশি) উইল করে দিয়েছেন পামেলার প্রাক্তন স্বামী। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমের সঙ্গে আলাপকালে জন পিটার্স বলেন, ‘আমি সব সময়ই পামেলাকে হৃদয় থেকে ভালোবেসে যাব। সত্যি বলতে, আমার উইলে তার জন্য ১০ মিলিয়ন ডলার। যদিও এ তথ্যটি এখনো পামেলা জানে না। শুধু পামেলা নয়, কেউ-ই বিষয়টি জানেন না। প্রথমবারের মতো আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলছি।’ সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন ৫৫ বছর বয়সী পামেলা অ্যান্ডারসনও। প্রাক্তন স্বামী জনের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘জন খুবই ভালো মনের মানুষ। আমার জীবনে তার অনেক প্রভাব। মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব।’ ব্যক্তিগত জীবনে পামেলা অ্যান্ডারসন পাঁচটি বিয়ে করেছেন। জন পিটার্সের আগে সংগীত শিল্পী টমি লী, কিড রক, রিক সলোমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জনের সঙ্গে বিচ্ছেদের পর ড্যান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। গত বছর এ সংসারও ভেঙে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা

আপডেট সময় : ০২:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩