ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

শাকিবের বিপদে ঢাল হতে চান অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

এফএনএস : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার নিজের প্রযোজনায় প্রথম সিনেমা লাল শাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে শত ব্যস্ততার মধ্যেও  সাবেক স্বামী শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তার পাশে নিজের দৃঢ় অবস্থান সম্পর্কে স্পষ্ট করেছেন। ব্যক্তিগত বিরোধ ভুলে শাকিবের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে অপু প্রকাশ করলেন তার অকৃত্রিম ভালোবাসার কথা। বিচ্ছেদের পর অনেক কাঁদাছুড়াছুড়ি করলেও ইদানীং দেখা যাচ্ছে প্রায়ই মিডিয়ার সামনে শাকিব খানকে নিয়ে অনেক বেশি ইতিবাচক কথা বলেন অপু বিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার জানালেন- তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাকিবের প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সমুন্নত থাকুক। কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি। কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছে? তিনি কী বুবলীকে ইঙ্গিত করছেন? প্রশ্ন তুলতেই অপু বলেন, আমি কারও নাম বলতে চাই না। কারও নাম মুখেও আনতে চাই না। শুধু বলতে চাই- যেই করুক, ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁতশিল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল শাড়ি’ র গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অন্যদিকে একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিবের বিপদে ঢাল হতে চান অপু বিশ্বাস

আপডেট সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩