ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ধর্ম পালন প্রসঙ্গে মুখ খুললেন দীঘি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

এফএনএস
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলে জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয়-কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি একটি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে ঝাপসা এই প্রশ্নকে স্বচ্ছ করে দিয়েছেন। শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। তার অনুরাগীর সংখ্যাও বেশ। ধর্মের বিষয়ে যে প্রশ্নের উদ্রেক হয়, তার উত্তরে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ‘অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।’ প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধর্ম পালন প্রসঙ্গে মুখ খুললেন দীঘি

আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩