ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ব্রেড

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

পাবনা জেলার বেড়া উপজেলায় অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট(ব্রেড)।

বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

ব্রেড এর আয়োজনে এবং গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন ইউএস এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম।

সুপ্ত শিক্ষা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন ব্রেড’ এর প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ আশিকুর রহমান লুলু, ব্রেড এর সদস্য এ এইচ এ গিফারী, বায়েজিদ বোস্তামী, আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুষ্ঠানে স্কুলে অধ্যায়নরত প্রতিবন্ধী বাচ্চাদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্য মোরশেদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের বোঝা মনে না করে তাদের ভালবাসা দিয়ে স্বাভাবিক শিশুদের মতো গড়ে তোলার চেষ্টা করতে হবে। অটিস্টিক শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা উচিত যাতে তারা আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুলের মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনের আলোয় আলোকিত করার জন্য আপনারা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অটিস্টিক শিশুদের এই স্কুলের জন্য প্রশাসনিকভাবে যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবো। অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মূলক কার্যক্রমের জন্য বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। অতীতের ন্যায় ব্রেড এরকম জনকল্যাণমূলক কাজে আরো অবদান রাখবে সে প্রত্যাশা রাখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ব্রেড

আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫