ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

আফ্রিকার গায়কের কন্ঠে ‘সাদা সাদা কালা কালা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

এফএনএস
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমা দিয়ে দর্শক মহলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ভক্তের সংখ্যাও। এ বার তার ভক্তের খোঁজ মিলল দুই বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকায়। ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এক গায়ক। শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। সম্প্রতি নিজের ফেসবুক পেইজে স্পষ্ট বাংলায় চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেম্রা জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। তার গায়কি মন কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীরও। তাই তো নিজের ফেসবুক পেইজে শিল্পীর গানটি পোস্ট করে লেখেন, ‘‘হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান ‘হাওয়া’ ছবির সাদা সাদা কালা কালা। মেঘদল-এর ‘ এ হাওয়া’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরান যাহা চায়’ সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম, পরিচয় হল, ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম। জৌটেন আটিকব্লুজের সঙ্গী ছিল শুধুই গিটার। আমি মুগ্ধ হয়েছি তার কণ্ঠে, গানে এবং গায়কিতে।’’পাল্টা উত্তর আসে জৌটেনের পক্ষ থেকেও। চঞ্চলকে ধন্যবাদ জানিয়ে জৌটেন লেখেন, ‘‘আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার ভিডিও দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ভিডিওটি কয়েক বার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানটি গাওয়ার।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফ্রিকার গায়কের কন্ঠে ‘সাদা সাদা কালা কালা’

আপডেট সময় : ১০:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩