ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

আবারও চলচ্চিত্রে ফিরছেন জলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

এফএনএস
বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী জলি। বিয়ে সংসার, বাচ্চা নিয়ে দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন। এবার ফিরছেন‘পদ্মাবতী’ হয়ে। সিনেমাটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। দীর্ঘদিন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও ‘পদ্মাবতী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘অঙ্গার’, ‘পাষাণ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনোমায় অভিনয় করেছেন আলোচনায় এসেছিলেন জলি। তারপরেই ডুব দেন। পরে অবশ্য একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন অন্তর্ধান কাহিনি। জলি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন ’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর আবারও ‘পদ্মাবতী’তে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক’। অভিনয় বিরতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সংসার নিয়ে এতদিন ব্যস্ত ছিল। আমার সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না বলে অভিনয় বিরতিতে যেতে হয়েছে। এখন আমার সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করবো বলে ভাবছি।’ ধীমন বড়ুয়া জানান, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জনগনের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে পদ্মাবতী। জলি ছাড়াও এতে আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান। সিনেমায় জলির সঙ্গে স্ক্রিন শেয়ার কে করছেন এখনও তা চূড়ান্ত হয়নি। শিগগিরিই শুরু হবে এর দৃশ্যধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারও চলচ্চিত্রে ফিরছেন জলি

আপডেট সময় : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩