ঈশ্বরদীতে চোর আটক; চুরির মালামাল উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
পাবনা জেলার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের মোঃ সানাউল্লাহ এর পুত্র মোঃ লিখন আলীর বাড়িতে গত ২০/১২/২০২৪ তারিখ অনুমানিক রাত ০২.০০ ঘটিকার দিকে চুরির ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, লিখন আলীর বসতবাড়ির জানালা খুলে এবং বাঁশের লগা দারা শয়ন ঘরের দরজার ছিটকানি খুলে শয়ন কক্ষে প্রবেশ করে চোরের দল । কক্ষ থেকে শোকেজের মধ্যে থাকা একটি ল্যাপটপ ও ড্রয়ারে এবং উপরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচ ভরি রুপার অলংকারসহ ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন নগদ টাকা ও অন্যান্য কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়।
মামলার পরপরই ঈশ্বরদী থানার একটি পুলিশ টিম চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তৎপরতায় ঘটনার সাথে জড়িত চোরের দলের অন্যতম সদস্য পাবনা জেলার ঈশ্বরদী থানার মহাদেবপুর গ্রামের মোঃ জহুরুল ইসলাম মোল্লার ছেলে মোঃ তানভীর হাসান রিপনকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে চুরি যাওয়া চোরাই ল্যাপটপ, ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ০৭ আনা ০৫ রতি ওজনের স্বর্ণ, ০২ ভরি ০৮ আনা ওজনের রুপা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার চোর, তার নামে বেশ কয়েকটি চুরির মামলা ইতিপূর্বে রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক চোরের দলের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই অন্যান্য মাল উদ্ধারের জন্য কাজ চলছে।




















