ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশের সঙ্গে একযোগে ঈশ্বরদীতে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই ডিসেম্বর) বেলা ১১টা থেকে সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এবং ১৯ (ডিসেম্বর) শেষ হয়। শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে পরীক্ষা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষা শুরুতে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. সালেহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ডাল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. শাহিনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সামসুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের পাবনা জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, মোছা. জুলেখা ইয়াসমিন হ্যাপি। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ওরিয়েন্ট কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল খালেক।

ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলহাজ্ব কবির আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসিন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ২য় দিনে উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সহ- সভাপতি তুহিন হোসেন, আতাউর রহমান বাবলু, আরিফুল ইসলাম রবিনসহ অনেকেই।

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অপেক্ষমান অভিভাবকরা বলেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমাদের সন্তানদের কাছে একটি উৎসব-উদ্দীপনার মতো মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে; এমন কোনো বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি যেন তারা শুধু খেলাধুলা নয়, বইমুখীও হতে পারে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার শেখ মহসীন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনের পাবনা জেলার প্রতিটি উপজেলাসহ সারাদেশে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কয়েক লাখ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ঈশ্বরদীতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪