ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের প্রতিযোগীতায় যুবক নিহত

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর দুই মোটরসাইকেল প্রতিযোগীতা কালে নিয়ন্ত্রন হারিয়ে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরেক জন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাকশী (পদ্মা নদী) লালনশাহ সেতুর দক্ষিণপার্শ্বে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো: অভি (২৩) উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচাড়া সেন্টারপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে এবং আহত রাব্বি একই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নুরুল কন্ট্রাকটর এর ছেলে। রাব্বি ঈশ্বরদী সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা জয় আহমেদ ও স্থানীয়রা জানান, অভি ও রাব্বি সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার সকালে তারা দুটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান পাকশী এলাকায়। এরপর পাকশী লালনশাহ সেতুর উপর উঠে দ্রুত গতিতে প্রতিযোগীতা শুরু করেন। এক পর্যায়ে পাশাপাশি মোটরসাইকেলে স্বজোরে ধাক্কা লেগে দুদিকে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের প্রতিযোগীতায় যুবক নিহত

আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪