ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

এবার শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

এফএনএস
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও আলোচনায় এসেছেন। এ ছাড়া গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এবার ভক্তদের আবারও সুখবর দিলেন নায়িকা। নির্মাতা সালমান হায়দার পরিচালিত একটি ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’। আর এই চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন নায়িকা। নির্মাতা সালমান হায়দার বলেন, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’ অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’ সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ অপু ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা প্রমুখ। অন্যদিকে, শেখ রাসেলের চরিত্রটির জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

আপডেট সময় : ০৩:২০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪