ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় স্পর্শিয়া ও ইশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। এই সিনেমার নামও রাখা হয়েছে -‘কাজী নজরুল ইসলাম’। বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামেও স্বীকৃত। কাজী নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয়। তাই দুই বাংলার অভিনয়শিল্পীরাই এ সিনেমায় থাকছেন বলে জানান পরিচালক। জানা গেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন আবদুল আলিম। এটি তার অভিষেক সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। এ সিনেমায় কবির ভূমিকায় থাকছেন কিঞ্জল নন্দ। আর কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা। জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে সিনেমার শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন- ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’ তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় স্পর্শিয়া ও ইশা

আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪