ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

এসময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৭৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ

আপডেট সময় : ০৬:২৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪