ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

‘কেউ আর বলতে পারবে না আমি শুধুই প-র্ন-স্টা-র’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

এফএনএস

বলিউডে এক দশক পার করে ফেলেছেন সানি লিওন। সিনেমায় উষ্ণতা ছড়িয়ে টেনেছেন দর্শক। ‘বেবি ডল’-এর শরীরী ঢেউয়ে ব্যুদ করে রেখেছেন দর্শকদের। কিন্তু একসময় পর্ণ ছবির দুনিয়া কাঁপানো সানিকে অভিনেত্রী হিসাবে গ্রহণ করেনি বলিউডের ভেতরের মানুষজনেরা। সিনেমায় কেবল গ্ল্যামার বাড়ানোর সানীর কাজ, এমনটিই ধারণায় রেখেছেন। প-র্ন ছবির দুনিয়া ছেড়ে মূল ধারার ছবিতে জায়গা করে নেওয়া সহজ ছিল না সানীর।  সেই কঠিন পথ পাড়ি দেওয়া  সানি অভিনীত ‘কেনেডি’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভ্যাল এটি। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এই ছবিতে সানীর দেখা মিলেছে ‘নেভার সিন বিফোর’ অবতারে। তার চরিত্রের নাম চার্লি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে ‘কেনেডি’। ছবির প্রিমিয়ারে শ্যাম্পনে রঙা থাই-হাই স্লিট পোশাকে নজর কেড়েছেন সানি, অন্যদিকে পরিচালক অনুরাগ কাশ্যপের দেখা মিলেছে কালো বন্ধগলা স্যুটে। ছবিটি উজফুল হয়। কানে এমন সাফল্যের পর ফোর্বস ইন্ডিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় সানি জানান, গত কয়েক বছরে মেনস্ট্রিম ছবির জগতে জায়গা করে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল তার কাছে। বহু সমালোচনা, কটূক্তি শুনেছেন তিনি–সে কথাও বলেন। সানি বলেন, ‘আমি বিশ্বাস করি কর্মে। অনেক মানুষজন বলেছেন, তুমি এটা পারবে না, তুমি এটার যোগ্য নও। এমনও বলছে- তুমি সানি লিওন, একটা প-র্ন -স্টা-র। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এইসব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’ যদিও সব সমালোচনা-কটূক্তি হজম করে এগিয়ে যাওয়ার নামই জীবন, তা উপলব্ধি করেছেন সানি। কিন্তু নায়িকার কথায়, ‘এই কথাগুলো আমাকে কষ্ট দেয়, প্রভাবিত করে কিন্তু এন্টারটেনার হিসাবে সেই আবেগ আমি বাইরে আনতে পারি না’। ‘কেনেডি’ ছবিতে অনিদ্রা রোগে ভোগা এক প্রাক্তন পুলিস অফিসারের গল্প উঠে এসেছে। দুনিয়ার চোখে বহুদিন আগেই মৃত তিনি, তবে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বিরুদ্ধে অগোচরেই লড়াই চালাচ্ছেন তিনি। সানি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রাহুল ভাট। বিগ বসের মঞ্চে ভারতীয় জনতার সামনে আত্মপ্রকাশ সানির। এই শোতে সাধারণ মানুষের সঙ্গে নায়িকার সেতুবন্ধন করতে সফল হয়েছিল। পরবর্তীতে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন সানি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘কেউ আর বলতে পারবে না আমি শুধুই প-র্ন-স্টা-র’

আপডেট সময় : ১১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩