ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না: শ্রাবণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

এফএনএস

খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপনার পাশাপাশি ঢাকা মেডিকেলের চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষভাবে বিভিন্ন অনুষ্ঠান তাকে সামলাতে দেখা যায়। তবে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বর্তমানে সময় পার করছেন তিনি। এবার দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবণ্য জানিয়েছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না; এটাও তো মানতেই হবে, আমি অনেক সুন্দরী।’ ক্রিকেটারদের মধ্যে কার কার সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব রয়েছে প্রশ্নে তার মন্তব্য, কার সঙ্গে ভালো বন্ধুত্ব বলা যাবে না (হাসি)। বন্ধুত্ব বলতে ক্রিকেটাররা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও। এ উপস্থাপক আরও যোগ করেন, আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছেন। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়। বাংলাদেশ দলের এখন পর্যন্ত পারফরম্যান্স নিয়ে শ্রাবণ্যর দাবি, আমি খেলাপ্রেমী। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতবে, এটা ভাবিনি। আমি ভেবেছি, বাংলাদেশ ফাইটিং স্কোর করবে। সেটা খুবই মিসিং। তাই এটা মানতে কষ্ট হচ্ছে। তবে আমি এখনো বিশ্বাস করছি, বাংলাদেশ পরের চারটা ম্যাচের সব কটিতে জিতবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না: শ্রাবণ্য

আপডেট সময় : ০৫:১৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩