ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

খাগড়াছড়িতে ট্রেনিংরত এএসআই এর মৃত্যু

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

 খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (ASTC) প্রশিক্ষণ চলাকালীন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. মোতালেব হোসেন (৩১) মারা গেছেন।

বুধবার (২ জুলাই ২০২৫) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, এএসআই মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহব্যাপী সেকশন লিডার কোর্স (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়ি এসেছিলেন। প্রশিক্ষণের অংশ হিসেবে সকালে পিটিতে (শারীরিক প্রশিক্ষণ) অংশ নেন তিনি।

এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পিটিতে অংশগ্রহণ করার সময় মোতালেব হোসেন অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খাগড়াছড়িতে ট্রেনিংরত এএসআই এর মৃত্যু

আপডেট সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫