ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

খায়রুল গ্রুপ’র ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য খায়রুল গ্রুপের কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হয়েছে খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ।
শুক্রবার (৪ জুলাই) বিকালে স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান। খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সানাউল হক, সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, জয়নগর বাজার সমিতির সভাপতি মনসুর রহমান সরদার প্রমুখ।
আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। কোন কিছুতেই মন বসেনা, এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। তাই কর্মচারীদের মনোবল দৃঢ় করতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্যই খায়রুল গ্রুপ এই খেলার আয়োজন করেছে।
উদ্বোধন খেলার প্রথম ম্যাচে খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল-স্বপ্নদ্বীপ রিসোর্ট কে ২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় এবং দ্বিতীয় ম্যাচে রুফটপ রেস্টুরেন্ট-খায়রুল এগ্রোফুড কে ৭ উইকেটে পরাজিত করে বিজয়ী অর্জন করে। উল্লেখ, এই ক্রিকেট প্রিমিয়ার লীগে খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগন অংশগ্রহণ করছে। ৩টি রাউন্ড শেষে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খায়রুল গ্রুপ’র ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫