ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

জেলজীবনের বর্ণনা দিলেন রিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে

এফএনএস
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি বলিউডের এ প্রজন্মের নায়িকা। সুশান্তের মৃত্যুর পর খুব জোরেশোরেই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই সময়ে সুশান্তের সঙ্গে তার প্রেম ছিল। অভিযোগ ওঠার পর তিনি গ্রেপ্তার হন ও জেলও খাটেন। এবার এ অভিনেত্রী সেই জেল জীবনের দুর্বিষহ অত্যাচারের বর্ণনা দিয়েছেন। সুশান্তের মৃত্যুর পর রিয়ার নামে থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। এ কারণে প্রায় দুই মাস মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি ছিলেন রিয়া। জেলজীবনের বর্ণনা দিয়ে রিয়া বলেন, করোনাকালের কিছু নির্দিষ্ট নিয়মের জন্যই ১৪ দিন জেলের একটা ঘরে সম্পূর্ণ একা রাখা হয়। আমাকে জিজ্ঞেস করা হতো দুপুরে খাবো কিনা। সত্যি বলতে এত ক্ষুধা পেতো এবং ক্লান্ত থাকতাম যে, যেটাই খেতে দেয়া হতো সেটাই খেয়ে নিতাম। সেই সময় আমাকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেয়া হতো। সেটা যে তরকারির মতো ছিল তেমনটা ভাবার কারণ নেই। সেটাতে শুধুই ক্যাপসিকাম এবং পানি থাকতো। তাছাড়া জেলে ভয়ঙ্কর মানসিক অত্যাচার সহ্য করেছি; সেখানে শারীরিক অসুবিধা কিছুই না আমার কাছে। দুর্বিষহ ছিল আমার জেলজীবন। তিনি আরও বলেন, আমি জেলবন্দি থাকাকালীন দেখেছি অনেক বন্দির পরিবারের সামর্থ্য নেই। তাই পাঁচ-দশ হাজার টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমার তো তাও পরিবার এবং বন্ধুরা ছিল। তাই নিজেকে ভাগ্যবান বলে মনে হতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলজীবনের বর্ণনা দিলেন রিয়া

আপডেট সময় : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪